পিরোজপুরে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে ১৩০ জন দুস্থ ব্যক্তির মধ্যে লুঙ্গি, টুপি, চাল, সেমাই, দুধ ও চিনি বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এসব সামগ্রী বিতরণ করেন। এ সময় জেলা জাসাসের আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম, বিএনপি নেতা শেখ শহিদুল্লাহ, পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউপির চেয়ারম্যান সরদার কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলার কাউখালী প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা আবদুল লতিফ ১০০টি অসচ্ছল পরিবারের মধ্যে সেমাই, চিনি ও দুধ বিতরণ করেন। গতকাল সোমবার সকালে প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণ করা হয়।