ঈদের দিন শহীদ মিনারে প্রতিবাদী অবস্থান কর্মসূচির প্রতি সংহতি জানিয়েছে গণফোরাম। গতকাল শনিবার গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী এক বৃিবতিতে এই তথ্য জানান। ৩১ আগস্টের মধ্যে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে পদচ্যুত না করলে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদী অবস্থান ধর্মঘট ও অনশনের ঘোষণা দিয়েছেন ছাত্র-শিক্ষক-পেশাজীবী জনতা। গত ২৪ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ঘোষণা দেওয়া হয়। ওই সমাবেশ থেকে পরীক্ষা ছাড়া চালকদের লাইসেন্স দেওয়া বন্ধ ও দেশের পরিবহন-ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পরিবহন খাতে দুর্নীতি বন্ধের দাবি জানানো হয়।