বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে পাবনার ঈশ্বরদী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের চার কর্মকর্তা-কর্মচারী হামলার শিকার হয়েছেন। তাঁদের পিটিয়ে আহত করেছেন এই ইউপি সদস্য ও তাঁর লোকজন। গত শনিবার এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই কেন্দ্রের উপসহকারী প্রকৌশলী হুসাইন আলম, লাইনম্যান রফিকুল ইসলাম, জেমস মিয়া, সাহায্যকারী নাজমুল হোসেন ও মিটাররিডার পান্না আলী। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় কেন্দ্রের আবাসিক প্রকৌশলী (নির্বাহী) উৎপল কুমার সাহা থানায় মামলা করেছেন।