নাটোরের লালপুর উপজেলায় উত্ত্যক্ত করার দায়ে এক তরুণকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমান গতকাল মঙ্গলবার এই দণ্ডাদেশ দেন।লালপুর থানা সূত্রে জানা গেছে, কলসনগর (কাজিপাড়া) গ্রামের একদিল মণ্ডলের ছেলে নাসির উদ্দিন (২৬) কলসনগর উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিলেন। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে গতকাল পুলিশ তাঁকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড দেন।