‘জনতার ঐক্য, দানবের দম্ভকে ভাঙবেই’ স্লোগান নিয়ে গতকাল বুধবার বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার তৃতীয় সম্মেলন হয়েছে। এ উপলক্ষে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এ এম এম শামসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উদীচীর কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ইকবালুল হক খান, হালিমা নূরসহ বিভিন্ন সংসদ থেকে আসা অতিথি ও সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা। বিকেলে কাউন্সিল অধিবেশন হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়।