নারায়ণগঞ্জের নয়ামাটি এলাকা থেকে অস্ত্রের মুখে অপহৃত কাপড় ব্যবসায়ী মো. জানে আলমকে অপহরণের আট ঘণ্টা পর উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার রাত ১১টার দিকে র্যাব-১১ অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে। অপহরণকারীরা তাঁর পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ বিষয়ে রাতেই নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে জানে আলমের আত্মীয়স্বজন এ বিষয়ে র্যাব-১১-এর অধিনায়ক বরাবর অভিযোগ করে।