উদ্বোধন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাবেক ছিটমহল দাসিয়ারছড়া কালীর হাটে গতকাল বৃহস্পতিবার কমিউনিটি রিসোর্স সেন্টারের উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন। হতদরিদ্র নারী-পুরুষের সামাজিক সমস্যার সমাধান বিষয়ে সভা, ছাত্রছাত্রীদের সাধারণ জ্ঞানের ভান্ডার, সামাজিক বিষয়ে আলোচনার জন্য এ কমিউনিটি রিসোর্স সেন্টার নির্মাণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও দেবেন্দ্র নাথ উরাঁও, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নবীনেওয়াজ, উপজেলা প্রকৌশলী শামছুল আরেফিন সিদ্দিকী, আলতাব হোসেন প্রমুখ।