গাজীপুরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপটিক ফাইবার ক্যাম্পাস নেটওয়ার্কের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার শিক্ষাসচিব নজরুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হারুন-অর রশিদ সভাপতিত্ব করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য, রেজিস্ট্রারসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন। এ নেটওয়ার্ক চালুর ফলে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ ও দপ্তর এমনকি অধিভুক্ত কলেজ ও শিক্ষার্থীসহ সবার সঙ্গে সহজে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। গাজীপুর প্রতিনিধি