উদ্বোধন

বান্দরবান পুলিশ লাইনস প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈচিং। গতকাল শনিবার জেলা শহরের বালাঘাটা পুলিশ লাইন প্রাঙ্গণে উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোমাং রাজা উ চ প্রু চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, জেলা পরিষদের সদস্য, পৌরসভার মেয়রসহ জেলার গণ্যমান্য ব্যক্তিরা। সভাপতিত্ব করেন পুলিশ সুপার (এসপি) দেবদাস ভট্টাচার্য।