উদ্বোধন

ফেনীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও রিসার্চ ইনস্টিটিউটে গতকাল বুধবার ১২ শয্যার করোনারি কেয়ার ইউনিট উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানের সভাপতি আবদুস ছাত্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান।