সংক্ষেপ

উদ্বোধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন আবাসিক ছাত্রীহল ‘শেখ হাসিনা হল’-এর উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হাকিম সরকার গতকাল দুপুরে এ হলের উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, হলকক্ষে আবাসন প্রবেশন নামে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করে হল কর্তৃপক্ষ। হলের প্রাধ্যক্ষ এ এইচ এম আক্তারুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য আবদুল হাকিম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য শাহিনুর রহমান। ২০১১ সালের আগস্টে শেখ হাসিনা হলের নির্মাণকাজ শুরু হয়। কাজ শেষ হয় গত বছরের ২৮ জুন।
হল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পাঁচতলাবিশিষ্ট ২৬০ আসনের নবনির্মিত হলে প্রাথমিক পর্যায়ে মোট ২০৩ জন ছাত্রীকে ওঠানো হয়েছে। উপাচার্য বলেন, ‘এটা কোনো উদ্বোধন অনুষ্ঠান ছিল না। যেসব ছাত্রী হলে সিটের জন্য আবেদন করেছে, আজকের অনুষ্ঠানের মাধ্যমে তাদের হলে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। পরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ হলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।’