চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ‘আবুল হোসেন সুপার মার্কেট’ নামে একটি চারতলা বিপণিবিতান উদ্বোধন করা হয়। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় উপজেলার সুজাতপুর এলাকায় আনুষ্ঠানিকভাবে ওই বিপণিবিতান উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী। এ উপলক্ষে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন ওই বিপণিবিতানের প্রতিষ্ঠাতা মো. সাইজউদ্দিন। এতে বক্তৃতা করেন কেন্দ্রীয় যুবলীগের নেতা দীপু চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম প্রমুখ। মতলব