উদ্বোধন

রংপুরের বদরগঞ্জ উপজেলার মানসিংহপুর বাবলু উলুম হামিদিয়া দাখিল মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে গতকাল রোববার দুপুরে ওই ভবনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাংসদ আহসানুল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রশিদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, মাদ্রাসার সুপার ইদ্রিস আলী, জেলা ছাত্রলীগের সাবেক নেতা রেজাউল করিম প্রমুখ।