উদ্বোধন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের আবদুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে নির্মিত ভবনটি গতকাল রোববার দুপুরে উদ্বোধন করেন সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ এম এ মান্নান। পরে বিদ্যালয়ের ভূমিদাতা আরিফ উল্যাহর সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক সমাবেশ হয়।  জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি