সংক্ষেপ

উদ্বোধন

ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত সিলেট বিভাগীয় পর্যায়ের জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নগরের পূর্ব শাহি ঈদগাহ এলাকায় ইসলামিক ফাউন্ডেশনের হলরুমে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবদুল জলিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন এমসি কলেজের অধ্যাপক মাহমুদুল হাসান, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উপপরিচালক ফখরুল আলম, বাংলাদেশ শিশু একাডেমীর সাবেক জেলা সংগঠক মাহবুবুজ্জামান চৌধুরী, সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস, শিল্পকলা একাডেমি সিলেটের সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাসগুপ্ত।