উদ্যোগ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় গৃহহীন পরিবারের তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। গত রোববার বিকেল সাড়ে পাঁচটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা প্রশাসন ওই সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ইউএনও শহীদুল ইসলাম। সভায় উপজেলা প্রশাসনের বেশ কয়েকটি অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, প্রাথমিক শিক্ষক ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, গৃহহীন পরিবারের তালিকা তৈরির জন্য ২ জুন উপজেলার ছয়টি ইউনিয়নের প্রতিটিতে একটি করে আহ্বায়ক কমিটি করা হয়। ইউএনও বলেন, প্রশাসনের ছয়জন কর্মকর্তাকে ওই ছয় কমিটির আহ্বায়ক করা হয়।