‘উপজেলা নির্বাচনে কোনো অনিয়ম হয়নি’ বলে নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ কর্মকর্তাদের দেওয়া তদন্ত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এত সব অনিয়মের পরও এ ধরনের বক্তব্য নির্মম রসিকতা ছাড়া আর কিছু নয়।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এ কথা বলেন। বিবৃতিতে বলা হয়, উপজেলা নির্বাচনে অনিয়ম, জাল ভোট প্রদান, ব্যালট বাক্স ছিনতাই ও ভোটকেন্দ্র দখলের মহোৎসব এবং ফলাফল পাল্টে দেওয়ার ঘৃণ্য সব ঘটনা মানুষ দেখেছে।