সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কালিয়াকৈর দাখিল মাদ্রাসার সুপার মো. আবদুস সামাদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অবৈধভাবে মাদ্রাসার জমি বিক্রি করার অভিযোগে পরিচালনা কমিটি গত বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। মাদ্রাসা পরিচালনা কমিটির (অ্যাডহক) সভাপতি ও ইউএনও অতুল সরকার জানান, মাস ছয়েক আগে সুপার আবদুস সামাদ অবৈধভাবে কালিয়াকৈর মাদ্রাসার ৮৩ শতক জমি বিক্রি করেন। এ ব্যাপারে তখন মাদ্রাসা পরিচালনা কমিটির দাতা সদস্য ও উপজেলার কালিয়াকৈর গ্রামের বাসিন্দা মনিরুজ্জামান সিরাজগঞ্জ জেলা ও উল্লাপাড়া উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করার পর জমি বিক্রির ঘটনার সত্যতা পাওয়া যায়।