উৎপাদন বন্ধ তিন দিন

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানার হাইপ্রেশার স্টিম লাইনের পাইপ ফেটে যাওয়ায় তিন দিন ধরে সার উৎপাদন বন্ধ রয়েছে। ২০১৬-১৭ অর্থবছরের ৩০ জুন পর্যন্ত বাংলাদেশ বিসিআইসি যমুনা সার কারখানার ৪ লাখ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। এখন পর্যন্ত ১ লাখ ৫৯ হাজার মেট্রিক টন সার উৎপাদন হয়েছে। কারখানার এমডি জ্যোতিষ চন্দ্র রায় বলেন, হাইপ্রেশার স্টিম লাইনের পাইপ মেরামত করে সার উৎপাদনে যেতে পাঁচ-ছয় দিন সময় লাগতে পারে।