কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিলুপ্ত ছিটমহলবাসীর মধ্যে ঋণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার বিলুপ্ত বড় গাওচুলকা ছিটমহলে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (এসএমইও স্পেশাল প্রোগ্রাম বিভাগ) স্বপন কুমার রায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ ভূরুঙ্গামারী শাখার উদ্যোগে ওই ছিটমহলের ১৮ পরিবারের মধ্যে প্রথম পর্যায়ে ক্ষুদ্র ব্যবসা, গবাদিপশু, হাঁস-মুরগি পালন ও অটোরিকশা কেনা বাবদ ৪ লাখ টাকা ঋণসহায়তা দেওয়া হয়।