সিলেট বিভাগে এইচআইভিতে আক্রান্ত হয়েছে ৫২৮ জন। তাদের মধ্যে মারা গেছে ২১৫ জন। গতকাল সোমবার এইচআইভি নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ওডপাপ ও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত এক সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়। হবিগঞ্জে শহরের উমেদনগর এলাকায় ওডপাপ কার্যালয়ে স্থানীয় নানা পেশার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের নিয়ে এ সেমিনার হয়। এতে সভাপতিত্ব করেন মনসুর উদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রথীন্দ্র চন্দ্র দেব। সেমিনারে বলা হয়, হিজড়াদের (তৃতীয় লিঙ্গ) বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার তাদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে।