হবিগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর (তৃতীয় লিঙ্গ) একজন এইচআইভিতে আক্রান্ত হয়েছেন। হিজড়াদের নিয়ে কাজ করা সামাজিক সংগঠন অর্গানাইজেশন অব ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর দ্য আন্ডার প্রিভিলিজড (ওডপাপ) গতকাল বিকেলে তাদের এক মূল্যায়ন সভায় এ তথ্য জানায়। সংগঠনটি জানায়, তারা গত ৫ বছর এ জেলায় কাজ করায় হিজড়াদের (তৃতীয় লিঙ্গ) মধ্যে স্বাস্থ্য সচেতনতা বেড়েছে এবং এইচআইভি আক্রান্তের সংখ্যা অনেকাংশ কমেছে। সভায় সভাপতিত্ব করেন মনসুর উদ্দিন আহমেদ ইকবাল।