এএসআই আহত

রাজধানীর লালবাগ কেল্লার মোড়ে গতকাল বৃহস্পতিবার ভোরে ছিনতাইকারীদের ছোড়া ককটেলের বিস্ফোরণে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কাজী তায়েফ আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন এক ছিনতাইকারী আল আমিনকে আটক করেছে।