গাইবান্ধার সুন্দরগঞ্জের ঘগোয়া মাস্টারপাড়া গ্রামের কৃষক আবুল কাশেম হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর এক আসামিকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ অম্লান কুসুম জিষ্ণু গতকাল বৃহস্পতিবার এ রায় দেন।
দণ্ড পাওয়াদের মধ্যে ঘগোয়া গ্রামের মাহাফুজ রহমানকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাণ্ড দেন আদালত।