শ্বাসরোধে হত্যানীলফামারী সদর উপজেলার আরাজী চড়াইখোলা গ্রাম থেকে গতকাল বুধবার সকালে পুলিশ শিরিন আক্তার (২৬) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। স্বামী হাফিজুল ইসলাম (৩৫) শ্বাসরোধে হত্যার পর শিরিনের মৃতদেহ ঝুলিয়ে রাখেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। নীলফামারী থানার ওসি (তদন্ত) বাবুল আক্তার জানান, শিরিন সদর উপজেলার মহব্বতবাজিতপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে। এ ঘটনায় আবু বক্কর সিদ্দিক অপমৃত্যুর মামলা করেছেন। নীলফামারী প্রতিনিধিআম খেয়ে অসুস্থপটুয়াখালীর কলাপাড়া উপজেলার ছোট বালিয়াতলী গ্রামে আম খেয়ে একই পরিবারের আট সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় আম বিক্রেতা খোকন মিয়া ও নিজাম উদ্দিনকে আটক করেছে পুলিশ। সিদ্দিক মাতুব্বর জানান, মঙ্গলবার বিকেলে খোকন মিয়ার দোকান থেকে তিনি চার কেজি আম কেনেন। রাতে খাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে বাড়ির সবার বমি ও পেটব্যথা শুরু হয়। কলাপাড়া হাসপাতালের চিকিৎসক মো. আবদুল মতিন বলেন, আমে অতিমাত্রায় ফরমালিন মেশানোয় এমনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি