অভিযোগ সত্যরংপুরের বদরগঞ্জ উপজেলার বৈরামপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলীর বিরুদ্ধে উপবৃত্তির চেক প্রদানে শিক্ষার্থীদের কাছ থেকে উর্যাকোচ নেওয়া ও বৃত্তি প্রদানে অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহুরুল হক তদন্ত করে এ সত্যতা পান। এরপর তিনি ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এসইএসপি প্রকল্প পরিচালক বরাবরে ৩০ অক্টোবর প্রতিবেদন জমা দিয়েছেন। ইদ্রিস আলী অভিযোগ অস্বীকার করে বলেন, একটি মহল হীন স্বার্থে তাঁর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিফলাফল প্রকাশরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল গতকাল মঙ্গলবার প্রকাশিত হয়েছে। ভর্তি পরীক্ষার ফলাফল ও ভর্তিসংক্রান্ত তথ্যাবলি www.ruet.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। এ ছাড়া রুয়েটের প্রশাসনিক ভবনে স্থাপিত নোটিশ বোর্ড থেকেও ভর্তি পরীক্ষার ফলাফল জানা যাবে। আগামী ১২ ডিসেম্বর মেধা তালিকায় স্থান পাওয়া ৫৭০ জন ছাত্রছাত্রীকে তাঁদের পছন্দের বিভাগে ভর্তি করা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিস্বামীর যাবজ্জীবননড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামী ইউসুফ আলী মোল্যাকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গত সোমবার জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান এ রায় দেন। সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইউসুফ আলী মোল্যা ২০১০ সালের ১৯ ফেব্রুয়ারি দাম্পত্য কলহের জের ধরে স্ত্রী সাবিনা আক্তারকে (২০) মুখে বালিশ চেপে শ্বাস রোধ করে হত্যা করেন। নড়াইল প্রতিনিধিট্রেনে কাটাচুয়াডাঙ্গার সদর উপজেলার আমীরপুর গ্রামে মঙ্গলবার দুপুর ১২টার দিকে ট্রেনে কাটা পড়ে সালাম সরকার (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আমিরপুর গ্রাম থেকে বোয়ালমারী যাওয়ার সময় রেললাইন পার হতে গিয়ে খুলনা থেকে সৈয়দপুরগামী আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। সালাম সদর উপজেলার কাথুলী গ্রামের বাসিন্দা। চুয়াডাঙ্গা প্রতিনিধিভোট উর্যাসবসুন্দরবন সমর্থক কমিটি বাংলাদেশের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় খুলনার শহীদ হাদিস পার্কে ১১ দিনব্যাপী ভোট উর্যাসবের উদ্বোধন করা হয়েছে। মায়ের প্রতি সন্তানের দায়বদ্ধতার জায়গা থেকে সুন্দরবনকে বিজয়ী করার জন্য সর্বাত্মক প্রচেষ্টার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্যকে বিশ্বের দরবারে আরেকবার তুলে ধরার সুযোগ কাজে লাগাতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি মেয়র এবং সুন্দরবন সমর্থক কমিটির প্রধান পৃষ্ঠপোষক তালুকদার আবদুুল খালেক। খুলনা অফিস