বিজ্ঞান মেলাবাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগারের (বিসিএসআইআর) উদ্যোগে জয়পুরহাটে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। এই মেলায় পাঁচটি জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজস্ব উদ্ভাবনী চিন্তার ফসল নিয়ে স্টল দিয়েছে। গতকাল শহরের অদূরে ইনস্টিটিউট অব মাইনিং মিনারোলজি অ্যান্ড মেটারোলার্জি (আইএমএমএম) প্রাঙ্গণে মেলা উদ্বোধন করেন বিসিএসআইআর ঢাকা কার্যালয়ের সদস্য তোফাজ্জল হোসেন। জয়পুরহাট প্রতিনিধি নৌকা বিতরণ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটাসংলগ্ন সাগরে মাছ ধরেন এমন ৫৫ জন জেলের মধ্যে বিশেষভাবে ফাইবার গ্লাস দিয়ে তৈরি ১১টি নৌকা বিতরণ করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের ইমারজেন্সি সাইক্লোন সিডর রিকভারি অ্যান্ড রেশটোরেশন প্রজেক্টের (ইসিআরআরপির) অর্থায়নে নৌকাগুলো তৈরি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কুয়াকাটা সৈকত প্রাঙ্গণে এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ও পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি