ট্রান্সফরমার চুরিসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক রাতে বিদ্যুতের চারটি ট্রান্সফরমার চুরি হয়েছে। গত শনিবার রাতে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভূইয়াগাঁতী আঞ্চলিক কার্যালয়ের অধীন রায়গঞ্জ পৌরসভার মহেশপুর এলাকা থেকে চোরেরা একটি চালকলের সামনে থেকে তিনটি এবং একটি বাড়ির সামনে থেকে আরেকটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক জুলফিকার বলেন, ‘এ বিষয়ে রায়গঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।’ রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিসিপিবির জনসভা গণজাগরণ যাত্রার অংশ হিসেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গত শুক্রবার রাতে নীলফামারীর সৈয়দপুর শহরের তামান্না মোড়ে জনসভা করেছে। সভায় সভাপতিত্ব করেন পার্টির সৈয়দপুর উপজেলা কমিটির সভাপতি নুরুজ্জামান জোয়ারদার। সভায় বক্তারা অবিলম্বে জামায়াতসহ সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ, জ্বালানি তেল ও গ্যাসের বর্ধিত মূল্য কমানোর দাবি জানান। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিশিশুর লাশফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ছোট বাহিরদিয়া গ্রাম থেকে গতকাল রোববার সকালে মুন্না শেখ নামে পাঁচ বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সে গ্রামের কানু শেখের ছেলে। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফসারউদ্দীন জানান, শুক্রবার বিকেলে শিশুটি বাড়ির পাশের মাঠে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। গতকাল ভোরে গ্রামের একটি বাগানে তার মৃতদেহ পাওয়া যায়। ফরিদপুর অফিস তালায় ডাকাতিসাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউপির চর-কানাইদিয়া গ্রামে শনিবার রাতে একটি বাড়িতে ডাকাতি হয়েছে। গৃহকর্তা নির্মল নন্দী জানান, ১০-১২ জন ডাকাত রাত আড়াইটার দিকে তাঁর বাড়িতে হানা দেয়। তারা বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সবাইকে বেঁধে ফেলে। পরে ১৫ হাজার টাকা, সোনার গয়না, মুঠোফোনসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে চলে যায়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা