একনজরে

বিজয় উৎসববরগুনার নবগঠিত তালতলী উপজেলায় এক দিনের বিজয় উৎসব অনুষ্ঠিত হলো গত সোমবার। তালতলী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নূরজাহান সাহিত্য পরিষদ বিজয় দিবস উপলক্ষে এ উৎসবের আয়োজন করে। বেলা তিনটা থেকে শুরু হওয়া এ উৎসবের উদ্বোধন করেন তালতলী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আলী আকাব্বর। অনুষ্ঠানে স্থানীয় নবীন কবিদের নিয়ে আয়োজন করা হয় কবিতার কর্মশালা।  নিজস্ব প্রতিবেদক, বরগুনাভারতীয় কাপড় জব্দচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি বাজার থেকে পাঁচ লাখ টাকা মূল্যের ভারতীয় কাপড় জব্দ করেছে চোরাচালানবিরোধী টাস্কফোর্স। সোমবার গভীর রাতে ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মণের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এই অভিযান চালায়। ৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল আলম জানান, জব্দকৃত পণ্যের মধ্যে সোয়েটার, কার্ডিগান, শালসহ প্যান্ট, শার্টের কাপড় ও শাড়ি রয়েছে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ