একনজরে

১০ বছর পরবন্ধ থাকার ১০ বছর পর যাত্রা শুরু করল নাটোরের গুরুদাসপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগার। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় দ্বিতীয়বারের মতো ওই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুস। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্ত া (ইউএনও) মোছা. মাজেদা ইয়াসমীন, পাঠাগারের সদস্যসচিব মজিবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা সদরের একমাত্র পাঠাগারটি প্রয়োজনীয় অর্থসংকটসহ নানা অব্যবস্থাপনার কারণে বছরের পর বছর তালাবদ্ধ ছিল।গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিফরিদপুরে তথ্য মেলাফরিদপুরে তিন দিনব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে। গত সোমবার সন্ধ্যায় স্থানীয় অম্বিকা ময়দানে মেলার উদ্বোধন করা হয়। ফরিদপুর সচেতন নাগরিক কমিটি ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে সনাক ফরিদপুরের আহ্বায়ক মজিবর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সমাপিকা হালদার, আলতাফ হোসেন, শিপ্রা গোস্বামী ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইউসুফ আলী মোল্লা। মেলায় ৩৫টি স্টল অংশ নিচ্ছে। ফরিদপুর অফিস