বজ্রপাতে মৃত্যুবরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের আমতলা এলাকায় গতকাল মঙ্গলবার সকালে বজ্রপাতে আয়নাল মোল্লা নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আয়নাল ওই এলাকার আবদুর রব মোল্লার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকালে আয়নাল (৩৮) দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে জমিতে চাষ করতে যান। এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিজস্ব প্রতিবেদক, বরগুনাপতাকা চুরি!পটুয়াখালীর বাউফল উপজেলার বড় ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় পতাকা গত রোববার রাতে দুর্বৃত্তরা চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন সুলতানা জানান, সোমবার সকালে তিনি গিয়ে দেখতে পান, তাঁর কার্যালয়ের একটি জানালা ভাঙা। জাতীয় পতাকা উত্তোলনের জন্য খুঁজতে গিয়ে তা আর পাওয়া যায়নি। পরে নতুন পতাকা তৈরি করে তা উত্তোলন করা হয়। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি