আখমাড়াই পেছালহঠাৎ বৃষ্টির কারণে নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের আখমাড়াই কার্যক্রম পিছিয়ে দেওয়া হয়েছে। ২০১২-১৩ মৌসুমের আখমাড়াই শুরুর তারিখ এক সপ্তাহ পিছিয়ে ১৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মাহবুবর রহমান জানান, দুই লাখ ৫০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১৮ হাজার ৭৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে ৯ নভেম্বর চিনিকলটির ২০১২-১৩ মৌসুমের আখমাড়াই শুরুর দিন নির্ধারণ করা হয়। কিন্তু কয়েক দিনের বৃষ্টির কারণে মাঠ ও রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে পড়েছে। এ ছাড়া পর্যাপ্ত আখপ্রাপ্তির সম্ভাবনা যেমন কম, তেমনি চিনি আহরণের পরিমাণও কম হবে। এ কারণে নানা প্রতিকূলতার কথা ভেবে আখমাড়াই শুরুর দিন এক সপ্তাহ পিছিয়ে ১৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। লালপুর (নাটোর) প্রতিনিধিপাঁচটি দোকান ভস্মীভূতপটুয়াখালীর গলাচিপা পৌরসভার পৌরমঞ্চ এলাকায় অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত মঙ্গলবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে মো. নূরুল ইসলামের ইলেকট্রনিকসের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই শংকর ব্রাদার্স নামের একটি কাপড়ের দোকান, সত্তার মিয়ার ইলেকট্রনিকসের দোকান, ভাসান আহমেদের লেপ-তোশকের দোকান ও পাশের প্রিয়াঙ্কা রেস্তোরাঁয় ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি