উদীচীর সমেঞ্চলনবাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মেহেরপুর জেলা সংসদের পঞ্চম দ্বিবার্ষিক জেলা সম্মেলন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে স্থানীয় শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমী মিলনায়তনে সমেঞ্চলন অনুষ্ঠিত হয়। ইব্রাহীম শাহিনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন ভাষাসৈনিক মো. ইসমাইল হোসেন। মেহেরপুর প্রতিনিধি