একনজরে

পিরানহা জব্দবগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজার থেকে ২০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। গত রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালত ওই বাজারে অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করেন। আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম তারেক। এ সময় তিনি ওই মাছ বিক্রি করার দায়ে মোজামেঞ্চল হক ও মিনার হোসেনকে এক হাজার টাকা করে জরিমানা করেন। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিজলদস্যু গ্রেপ্তারভোলার তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে নয়টি রামদাসহ ১১ জন জলদস্যুকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি গ্রেপ্তার ব্যক্তিরা সবাই স্বপন বাহিনীর সদস্য। তজুমদ্দিন থানার ওসি মাহবুবুর রহমান বলেন, গতকাল সোমবার ভোর চারটার দিকে মেঘনার মাঝে অবস্থিত চর জহিরুদ্দিনের পাইলটঘাটা এলাকার জঙ্গলে অভিযান চালানো হয়। সেখান থেকে ১১ জন জলদস্যুকে গ্রেপ্তার করা হয়। ভোলা অফিস