প্রসূতি সেবা চালুঅবশেষে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি প্রসূতি সেবা (ইওসি) কার্যক্রম ফের চালু হয়েছে। রোববার ইওসি প্রশিক্ষণ পাওয়া চিকিত্সা কর্মকর্তা মো.আবদুর রহিম স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেওয়ার ফলে চালু হয় বিভাগটির কার্যক্রম। ওই বিভাগের অতিরিক্ত দায়িত্ব পাওয়া চিকিত্সা কর্মকর্তা জাকিয়া সুলতানা বরিশালে বদলি হয়ে যাওয়ায় বিভাগটির কার্যক্রম একেবারে বন্ধ হয়ে যায়। ফলে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন প্রসূতি নারীদের পটুয়াখালী গিয়ে চিকিত্সা নিতে হতো। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিআনন্দ সমাবেশ রংপুরকে বিভাগ ঘোষণা করায় গত সোমবার পীরগাছায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে পীরগাছা জে এন উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাংসদ এইচ এন আশিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাংসদ টিপু মুনশি ও এ টি এন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান। পরে সংগীত পরিবেশন করেন শুভ্র দেব ও ইভা রহমান। পীরগাছা (রংপুর) প্রতিনিধিবইমেলা‘অপসংস্কৃতির বিরুদ্ধে বই হোক আলোকবর্তিকা’ প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়ির দীঘিনালার শান্তিপুর গ্রামে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বইমেলা। হিল লিটারেচার ফোরাম নামে একটি সংগঠন এ মেলার আয়োজন করে। গত সোমবার বিকেলে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ আদিবাসী ভাষা পরিষদের সদস্য আনন্দ মোহন চাকমা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ প্রত্যন্ত পল্লীতে যে বইমেলা হচ্ছে তা বই মেলা নয় বলতে হবে জ্ঞানের মেলা। দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিআট দফা দাবিলক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট উপকূল কলেজের ছাত্র মাহমুদুর রহমান বাসচাপায় নিহত হওয়ার ঘটনায় গত সোমবার সকালে তাঁর সহপাঠীরা আট দফা দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপিতে মাহমুদুর রহমানের হত্যাকারীদের গ্রেপ্তার, কলেজের সামনে সড়কে গতিরোধক নির্মাণ, ছাত্রছাত্রীদের কলেজের সামনে নামিয়ে দেওয়া, বাসের চালক ও চালকের সহকারীদের অশোভন আচরণের বিচার করার দাবি জানানো হয়। রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি