ভূঁইয়াগাতী দিবসআজ রক্তাক্ত ভূঁইয়াগাতী দিবস। ১৯৯৬ সালের এই দিনে তত্কালীন বিএনপি সরকারের ভোটারবিহীন ১৫ ফেব্রুয়ারির নির্বাচন প্রতিহত করতে গিয়ে বাংলাদেশ ছাত্রলীগের চার নেতা-কর্মী বিডিআরের গুলিতে নিহত হন। ১৫ ফেব্রুয়ারির নির্বাচন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকায় অনুষ্ঠিত হতে পারেনি। পরে ৬ মার্চ ওই নির্বাচন করতে গেলে বাধা দেয় জনতা। এ সময় ভূঁইয়াগাতী উচ্চবিদ্যালয় কেন্দ্রে বিডিআর গুলি চালালে ছাত্রলীগের নেতা আনন্দ কুমার, জসমত আলী, বুলবুল ইসলাম ও মাসুদ রানা নিহত হন। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিগাছ থেকে পড়ে মৃত্যুনোয়াখালীর সোনাইমুড়ীতে গত বৃহস্পতিবার সকালে গাছ থেকে পড়ে শাকিল (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শাকিল পাপুয়া গ্রামের মো. সোহাগের ছেলে। শাকিল (১২) বাড়িতে গাছ কাটার সময় গাছের কাটা অংশের সঙ্গে রশি বাঁধার জন্য একটি সুপারিগাছে ওঠে। এ সময় সুপারিগাছটি উপড়ে পড়লে শাকিল পার্শ্ববর্তী মসজিদের নির্মাণাধীন দেয়ালে ছিটকে পড়ে বুকে রড বিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নোয়াখালী অফিস বোরো নষ্ট করায়যশোরের কেশবপুর উপজেলার পাজিয়া ও সুফলকাঠী ইউনিয়নের বেতিখোলা বিলে মাছের ঘেরে বাগদা চিংড়ি চাষ করার জন্য ঘেরমালিকেরা লোনাপানি তোলেন। ফলে লবণাক্ততার কারণে ওই বিলের প্রায় দুই হাজার বিঘা জমির বোরো নষ্ট হয়ে যায়। এতে ক্ষুব্ধ হয়ে কৃষকেরা গত বুধবার মাহাতাব মোড়ল ও শাহাদাত হোসেনের ঘেরের পাহারার টং পুড়িয়ে দেন। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রেজাউল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কেশবপুর (যশোর) প্রতিনিধিসরানো হয়েছেচট্টগ্রামে আদালত ভবনের সংরক্ষিত রেকর্ড কক্ষে দুই আইনজীবীসহ অন্তত ২৭ জনকে অবরুদ্ধ করে রাখার কারণে জ্যেষ্ঠ সহকারী কমিশনার মাসুদুর রহমান ভূঁইয়াকে গত বৃহস্পতিবার রেকর্ড কক্ষের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সহকারী কমিশনার মো. রেজাউর রহমান তাঁর স্থলাভিষিক্ত হন। গত বুধবার দুপুরে আইনজীবীসহ ২৭ জনকে রেকর্ড কক্ষের বাইরে মূল ফটকে তালা লাগিয়ে ৩০ মিনিট অবরুদ্ধ করে রাখেন জ্যেষ্ঠ সহকারী কমিশনার মাসুদুর রহমান ভূঁইয়া। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামপিটিয়ে হত্যালক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ কেরোয়া গ্রামে দুর্বৃত্তদের মারপিটে আকরাম হোসেন (১১) নামের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। রায়পুর থানার পুলিশ ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিন কিশোরসহ চারজনকে গ্রেপ্তার করেছে। এরা হলো বাবু (১২), মিরাজ (১৩), শরীফ (১৪) ও আক্তার (২০)। গত বৃহস্পতিবার ভোরে উপজেলায় এ ঘটনা ঘটে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিআদালতের নিষেধাজ্ঞাশিশু একাডেমীকে জেলা জজ কোর্টসংলগ্ন ভূমি হস্তান্তর না করতে মৌলভীবাজারের জেলা প্রশাসকের প্রতি অন্তর্বর্তীকালীন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিচারিক ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় ভূমি যাতে শিশু একাডেমীকে হস্তান্তর করা না হয় এই দাবিতে গত বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতি সদর সিনিয়র সহকারী জজ আদালতে আবেদন করলে আদালত এই নিষেধাজ্ঞা জারি করেন। জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘মামলার বিষয়ে আমি কিছু জানি না।’ মৌলভীবাজার প্রতিনিধিশহীদ শামছু দিবসআজ ৬ মার্চ কমলগঞ্জে শহীদ শামছু দিবস। ১৯৮৬ সালে এরশাদ সরকারের আমলে এই দিনে সারা দেশে মাধ্যমিক শিক্ষকদের চলমান ধর্মঘটের মধ্যে এসএসসি পরীক্ষার শুরু হয়। মৌলভীবাজারের কমলগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ধর্মঘটি শিক্ষকদের সমর্থনে ছাত্ররা কেন্দ্রের বাইরে মিছিল শুরু করে। পুলিশ মিছিলে লাঠিপেটা ও গুলিবর্ষণ করে। এতে শমশেরনগর এ এ টি এম উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র শামছু গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিওয়াটসান মেলা শুরু‘পিছিয়ে পড়া ও দুর্গম এলাকার জন্য পানি ও স্যানিটেশন হোক আমাদের অঙ্গীকার’—স্লোগান সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াছড়া চা-বাগান প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার থেকে তিন দিনব্যাপী ওয়াটসান মেলা শুরু হয়েছে। আয়োজনে রয়েছে এনজিও ফোরাম ফর ড্রিংকিং ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন। সহযোগিতা করছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও কয়েকটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিস্থান নির্ধারণঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বিদ্যুত্ সমস্যার সমাধানে ১০০ মেগাওয়াটের একটি বিদ্যুত্ উত্পাদন কেন্দ্র স্থাপনে আবদুল্লাহপুর এলাকার ধলেশ্বরী নদীর তীরে স্থান নির্ধারণ করা হয়েছে। গতকাল শুক্রবার ঢাকা-৩ আসনের সাংসদ নসরুল হামিদ ও পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির ওই জায়গা পরিদর্শন করেন। নসরুল হামিদ সাংবাদিকদের বলেন, বিদ্যুত্ কেন্দ্রটি স্থাপন করা হলে তাঁর নির্বাচনী এলাকায় বিদ্যুত্ সমস্যার সমাধান হবে। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি