১৫ শিক্ষকের উদ্বেগরাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষক সোমবার এক যুক্ত বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ছাত্রলীগের অপরাধমূলক কর্মকাণ্ডের দায় যাতে বর্তমান সরকারের ওপর না বর্তায়, সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। ছাত্রলীগের সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে দেশের কয়েকজন শিক্ষাবিদ সম্প্রতি যে বিবৃতি দিয়েছেন, তা সময়োচিত বলে তাঁরা উল্লেখ করেন। বিবৃতিতে সই করেছেন হাসান আজিজুল হক, সনত্ কুমার সাহা, জুলফিকার মতিন প্রমুখ। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সংঘর্ষে নিহতজয়পুরহাটের কালাইয়ে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের জের ধরে প্রতিপক্ষের হাতে মোতরাজ হোসেন (৬২) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। গত সোমবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের কাওরাল আবাসনে এ ঘটনা ঘটে। নিহত মোতরাজ পাশের পাইকপাড়া গ্রামের মৃত মনছের আলীর ছেলে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনার পর থেকেই খুনিরা গা-ঢাকা দিয়েছেন। পুলিশ খুনিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। কালাই (জয়পুরহাট) প্রতিনিধিসন্ত্রাসী হামলা পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শাখাওয়াত হোসেনের ওপর গত সোমবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সন্ত্রাসী হামলা হয়েছে। উপজেলা পরিষদ কার্যালয় থেকে বের হওয়ার পরপরই তিনিসহ দুজন হামলার শিকার হন। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত সবাইকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পটুয়াখালী অফিস