বজ্রপাতে নিহত ৩কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বুধবার রাতে নদে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে পাইকেরছড়া গ্রামের আমজাদের (২৮) মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মিন্টু (২৭) ও আফকুল (২৫)। দুধকুমার নদে মাছ ধরার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে বৃহস্পতিবার রাজশাহীর তানোর উপজেলার বাহাড়া গ্রামের বজ্রপাতে নিহত হয়েছেন সাইফুল ইসলাম (৩৮)। নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুতলা ইউনিয়নের ছিলোনিয়া গ্রামে বজ্রপাতে খায়রুন নেছা (৪০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। খায়রুন ওই গ্রামের সাগরের স্ত্রী। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও কুড়িগ্রাম এবং নোয়াখালী অফিসকাঠ উদ্ধারচট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ১৩ ট্রাক অবৈধ মূল্যবান কাঠ উদ্ধার করেছে ফেনী জয়লস্কর বিডিআর ক্যাম্পের একটি দল। গত বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত উপজেলার বারইয়ারহাট থেকে মিরসরাই-ফটিকছড়ি সড়কে এ অভিযান চালানো হয়। বিডিআর কর্মকর্তা লে. কর্নেল গাজী সালাউদ্দিন জানান, করেরহাট-রামগড় ও মিরসরাই-ফটিকছড়ি সড়ক দিয়ে দীর্ঘদিন ধরে কয়েকটি চক্র অবৈধ মূল্যবান কাঠ পাচার করে আসছিল। কাঠগুলো মিরসরাই স্টেডিয়ামে রাখা হয়েছে। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি