শিক্ষার্থীদের সংবর্ধনাকিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের গত শনিবার সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা শিল্পকলা একাডেমী হলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক মায়া ভৌমিক। অনুষ্ঠানে বক্তব্য দেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী, পৌর মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ সাদী প্রমুখ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে দুই শতাধিক শিক্ষার্থী দুর্নীতিবিরোধী শপথ নেন। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জশিবিরের বিক্ষোভমৌলভীবাজারের জুড়ীতে চার নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল রোববার বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির। দুপুরের দিকে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে তাঁরা ভবানীগঞ্জ বাজারে পথসভায় মিলিত হন। সেখানে বক্তব্য দেন জামায়াতের উপজেলা আমির আবদুর রহমান। উল্লেখ্য, শহীদ মিনারের পবিত্রতা নষ্ট ও ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলার চেষ্টার অভিযোগে ছাত্রলীগের করা মামলায় গত বুধবার ওই চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিখেলা নিয়ে সংঘর্ষফুটবল খেলা নিয়ে গতকাল রোববার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দলের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে আবদুল মন্নাফকে (৪৫) জেলা সদর হাসপালে এবং ইলিয়াছ আলী (২০) ও বিল্লাল মিয়াকে (২২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাস চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিছয় ডাকাত আটক শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর গ্রাম থেকে গত শনিবার দিবাগত রাতে প্রবাসী মোবারক মৃধার বাড়ি থেকে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় ছয় ডাকাতকে আটক করেছে নড়িয়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২২ ভরি স্বর্ণালংকার ও ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়। আটক করা ব্যক্তিরা হলেন বিল্লাল সরদার, হুমায়ুন ছৈয়াল, মিন্টু ছৈয়াল, আবদুর রব তফাদার, রহমত গাজী ও রাজু। তাঁদের বাড়ি চাঁদপুরের হাইমচর উপজেলার লক্ষ্মীপুর ও মধ্য চরভাঙ্গা গ্রামে। শরীয়তপুর প্রতিনিধিহাতির আক্রমনচট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ চা-বাগানে গত শনিবার গভীর রাতে বন্য হাতির পাল হামলা চালায়। এ সময় হাতির দল আটটি বসত ঘর গুঁড়িয়ে দেয়। এ ছাড়া চার একর জমির কলা ও কাঁঠাল বাগান তছনছ করে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, রাতে পাহাড় থেকে ১৭টি হাতি নেমে এসে ওই তাণ্ডব চালায়। চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিপ্রাণের মেলা সরকারি উদ্যোগে গতকাল রোববার প্রথমবারের মতো একুশে পদকপ্রাপ্ত দেশের প্রথম বাউল সুর সাধক ও চুয়াডাঙ্গার শিল্পী খোদাবকশ শাহকে স্মরণ করা হয়েছে। এ উপলক্ষে শিল্পীর সমাধি চত্বর আলমডাঙ্গা উপজেলার জাহাপুর গ্রামে বেলা ১১টায় বসে প্রাণের মেলা। চুয়াডাঙ্গা ছাড়াও আশপাশের এলাকা থেকে আসা শত শত মানুষ শিল্পীর সমাধিতে ভিড় জমায়। বাংলাদেশ শিশু একাডেমী, চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা প্রতিনিধি