বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুমৌলভীবাজারের কুলাউড়ায় গত রোববার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিছমা বেগম (১৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিছমা ভূকশিমইল ইউনিয়নের বাদে ভূকশিমইল গ্রামের মখলিছ মিয়ার মেয়ে ও স্থানীয় বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। ঝড়ে পুকুরের পানিতে পড়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। রাজবাড়ীর গোয়ালন্দে গত শনিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ হোসেন (১৪) নামের এক কিশোর মারা গেছে। সে উপজেলার উজানচরের হাবিল মণ্ডলের পাড়ার মো. কাইমুদ্দিন শেখের ছেলে। জুড়ী ও গোয়ালন্দ প্রতিনিধিপলেস্তারা খসেনড়াইল সদর হাসপাতালের পলেস্তারা খসে পড়ে এক্স-রে বিভাগের সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। গত রোববার দুপুর দেড়টার দিকে এক্স-রে করার সময় এ ঘটনা ঘটে। অল্পের জন্য রক্ষা পান রোগী ও মেডিকেল টেকনোলজিস্টসহ তিনজন। সিভিল সার্জন আবদুস সামাদ জানান, দীর্ঘদিন ধরে ছাদের অধিকাংশ স্থান দিয়ে পানি চুইয়ে পড়ছে। এতে ঠিকমতো কাজ করা কষ্টকর হয়ে পড়েছে। বিভিন্ন যন্ত্র ও মেশিন চালাতে বেশ সমস্যা হচ্ছে। এর আগে পুরুষ ওয়ার্ডের পলেস্তারা খসে তিনজন আহত হয়। নড়াইল প্রতিনিধি পরিচয় মিলেছেনওগাঁর আত্রাই উপজেলার আত্রাই নদী থেকে উদ্ধার করা লাশের পরিচয় মিলেছে। আত্রাই থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, গত রোববার দুপুরে উপজেলার পালপাড়ার কাছে আত্রাই নদী থেকে ভাসমান লাশটি পাওয়া যায়। গতকাল সোমবার সকালে লাশের পরিচয় পাওয়া যায়। লাশটি হলো রানীনগর উপজেলার বেতগাড়ী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সাইদুল ইসলামের। শনিবার বেতগাড়ী বাজারে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার পর তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে। আত্রাই (নওগাঁ) প্রতিনিধিবৃক্ষ ও ফলমেলাচাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বৃক্ষ ও ফলমেলা। উপজেলা কৃষি কর্মকর্তা কাজী মো. সাইফুল ইসলাম জানান, স্থানীয় সাংসদ মোহাম্মদ রফিকুল ইসলাম মেলার উদ্বোধন করবেন। মেলায় বিভিন্ন বৃক্ষ ও ফলের ২০টি স্টল রয়েছে। মেলা শেষ হবে আগামী বৃহস্পতিবার। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি