অফিস সহকারী আটকজেলা প্রশাসকের স্বাক্ষর জাল করে মসজিদের নামে প্রায় ৭০ হাজার টাকা দামের তিন টন চাল আত্মসাতের চেষ্টার অভিযোগে নূরুল কবির নামের এক অফিস সহকারীকে পুলিশ আটক করেছে। জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখার অফিস সহকারী নূরুল কবির রাঙামাটি শহরের আসামবস্তি জামে মসজিদের নামে তিন টন চালের ভুয়া বরাদ্দপত্র তৈরি করেন। পরে তদন্তে বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, রাঙামাটিপরিবেশ উন্নয়নেহবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত মঙ্গলবার অনুষ্ঠিত মা সমাবেশে বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে অবদান রাখার জন্য পাঁচজন শিক্ষক-শিক্ষিকাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধিত শিক্ষকেরা হলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনুর রশিদ মহালদার, সহকারী শিক্ষক সুরাইয়া আক্তার, রিফাত জাহান, গীতা রানী শীল, সাবিকুন নাহার। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাজহারুল হুদা। শিক্ষার্থীদের মানোন্নয়নে প্রতি তিন মাস পর তাদের মায়েদের নিয়ে সমাবেশ করা হয়। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিদুই পক্ষের সংঘর্ষবগুড়ার শেরপুর স্নাতক মহাবিদ্যালয়ে ডিগ্রি পরীক্ষার ফরম পূরণকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে রাশেদুজ্জামান (২২) নামের এক ছাত্র আহত হয়েছে। পুলিশ কলেজের মাঠের মধ্যে পড়ে থাকা দুটি ধারালো ছোরা উদ্ধার ও উপজেলা ছাত্রলীগের কর্মী মো. সজীবকে (২২) আটক করেছে। গত মঙ্গলবার বিকেলে কলেজ চত্বরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এই ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। শেরপুর (বগুড়া) প্রতিনিধি