দুই টাকায় ডিম!নাটোর সদর উপজেলার গোকুলনগর বাজারে তিনজন কিশোর প্রতিদিন দুই টাকার টিকিটে লটারি করে মুরগির সেদ্ধ ডিম বিক্রি করছে। তারা হলো রুহুল আমিন (১৩), আজগর হোসেন (১৪) ও মামুন হোসেন (১২)। রুহুল আমিন বলে, ‘আমরা দুই টাকা করে একটা টিকিট বিক্রি করি। চারটা টিকিট বিক্রি হলেই লটারি করি। এর মধ্যে যার নাম ওঠে তাকে পুরস্কার হিসেবে একটা সেদ্ধ ডিম দিই।’ গত মঙ্গলবার শ্রমিক মাজদার রহমান জানান, এখানে আসলে একটু আনন্দও হয়, ডিমও খাওয়া হয়। দু-একবার অংশ নিলেই লটারি পাওয়া যায়। নাটোর প্রতিনিধিমেলার সময় বাড়ল ফরিদপুরে জসীম পল্লি মেলার সময়সীমা ২১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক জানান, জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে গত বৃহস্পতিবার স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় জনগণের চাহিদার কারণে মেলার সময় বাড়ানো হয়েছে। ২০ জানুয়ারি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ১ জানুয়ারি এ মেলা শুরু হয়। ফরিদপুর অফিস