লাশ উদ্ধারমুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা থেকে গতকাল শনিবার আবুল হোসেন (৩৯) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী জানায়, উপজেলার রায়পুরা গ্রামের মেঘনা নদীর পাড়ে গতকাল সকালে আবুল হোসেনের লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাঁচপাড়াইল গ্রামে। নাগরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধিপতাকা অর্ধনমিতমহান স্বাধীনতা দিবসে গতকাল শনিবার সকাল সাতটায় ফরিদপুর শহরের গোয়ালচামটে অবস্থিত পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শহীদ মুক্তিযোদ্ধাদের নামসংবলিত বেদিতে আনুষ্ঠানিকভাবে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বেদিতে জাতীয় পতাকা প্রথমে অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। প্রায় এক ঘণ্টা পর সকাল ছয়টা ৪৯ মিনিটে পতাকাটি পূর্ণভাবে উত্তোলন করা হয়। ওই বেদিতেই সকাল সাতটায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, জেলা প্রশাসকসহ দলমত-নির্বিশেষে সর্বস্তরের জনতা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। ফরিদপুর অফিস