গ্রেপ্তারের দাবিগাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনজুরী হত্যার ঘটনায় জড়িত ব্যক্তির গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। এ দাবিতে এলাকাবাসী বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, ছয় দিনেও হত্যাকারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পরে তাঁরা একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে। ২২ এপ্রিল শিক্ষক মনজুরীকে তাঁর স্বামী শাহাদত হোসেন হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গাইবান্ধা প্রতিনিধিকারাদণ্ডচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হেরোইন সেবন ও বহনের অপরাধে ফারুক হোসেন (৩৬) নামের এক ব্যক্তিকে দুই বছরের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রবিউল ফয়সাল তাঁকে এ দণ্ড দেন। দণ্ড পাওয়া ফারুক হোসেন গোমস্তাপুর উপজেলার লালাপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। ওই দিনই তাঁকে জেলহাজতে পাঠানো হয়। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জস্কুলছাত্রের ব্যাগে গাঁজাকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় তুষার (৭) নামের এক স্কুলছাত্রের ব্যাগ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গোপালপুর আল হাসান জামে মসজিদের সামনে থেকে থুরাপুর ক্যাম্পের উপপরিদর্শক ওহিদুজ্জামান তাকে গাঁজাসহ আটক করেন। উপজেলার মুন্সিগঞ্জ এলাকার মহব্বত আলী তাঁর ছেলে তুষারের ব্যাগে গাঁজা ঢুকিয়ে পাশের ডাংমড়কা বাজারে নিয়ে যাচ্ছিলেন। গাঁজা আটক করার সময় মহব্বত পালিয়ে যান। পুলিশ জানায়, মহব্বত একজন মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে মামলা আছে। কুষ্টিয়া অফিসবরাদ্দের দাবিজাতীয় বাজেটে চুয়াডাঙ্গার উন্নয়নে বিশেষ বরাদ্দ রাখতে নাগরিক সমাজের পক্ষ থেকে অর্থমন্ত্রীর কাছে দাবি জানানো হয়েছে। সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) আয়োজিত এক প্রাক-বাজেট আলোচনায় এসব দাবি জানানো হয়। শুক্রবার শহরের মালোপাড়ায় ওয়েভ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন সুপ্রর জেলা শাখার সভাপতি বেলাল হোসেন। স্বাগত বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দামুড়হুদা উপজেলার চেয়ারম্যান আজাদুল ইসলাম। চুয়াডাঙ্গা প্রতিনিধি