ছেলের যাবজ্জীবনসৎমাকে হত্যার দায়ে আবদুল মতিনকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গত সোমবার বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত নং-১-এর বিচারক কাজী শাহীনা নিগার এই রায় দেন। দণ্ডাদেশ পাওয়া আবদুল মতিন বগুড়ার শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর সরদারপাড়ার আবদুল জব্বারের ছেলে। ২০০৫ সালের ৩ ফেব্রুয়ারি পারিবারিক বিরোধের জের ধরে আবদুল মতিন তাঁর সৎমা সাফিয়া বেগমকে কুপিয়ে হত্যা করেন। নিজস্ব প্রতিবেদক, বগুড়ামুখোমুখি অনুষ্ঠানজয়পুরহাটের ভাদসা ও জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী নয়জন চেয়ারম্যান পদপ্রার্থী ‘জনগণের মুখোমুখি’ দুটি অনুষ্ঠানে এক মঞ্চে দাঁড়িয়ে হাতে হাত রেখেছেন। তাঁরা জয়-পরাজয় মেনে নিয়ে পরস্পরকে সহযোগিতার মাধ্যমে ইউনিয়ন দুটিকে দুর্নীতি-সন্ত্রাস-মাদকমুক্ত এবং উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। গতকাল ভাদসা আইডিয়াল কলেজ মাঠে এবং গত সোমবার দাদড়া উচ্চবিদ্যালয় মাঠে সুশাসনের জন্য নাগরিক (সুজন) অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যথাক্রমে মো. আবদুর রহিম ও মো. এমাজ উদ্দিন মণ্ডল। জয়পুরহাট ও কালাই প্রতিনিধিভাইয়ের ছাড়রাজশাহীর বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য উত্তর জামালপুর গ্রামের আবদুস সালাম ও সামান আলী মনোনয়নপত্র জমা দেন। কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে গত রোববার সামান আলী নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এ কারণে সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুস সালামকে বেসরকারিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত করেছেন। সামান আলী বলেন, ‘আবদুস সালাম আমার মামাতো ভাই এবং বয়সে বড়। তাঁর মেম্বার হওয়ার খুব শখ। গত নির্বাচনে ফেল করেছে। তাই এবার ছাড় দিয়েছি।’ বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঅস্ত্র উদ্ধারর্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সোমবার রাতে বরগুনার আমতলী-পটুয়াখালী সড়কের শাখারিয়া এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে একটি পিস্তল, দুটি গুলি, একটি দেশীয় এলজি, একটি আয়রন মেটাল পিস্তল ও চারটি রামদা এবং পাঁচ বোতল ফেনসিডিল। র্যাব-৮, পটুয়াখালী ক্যাম্পের উপপরিচালক লে. কমান্ডার মোহাম্মদ নূর-উজ-জামান জানান, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আমতলী থানায় জমা দেওয়া হয়েছে। আমতলী (বরগুনা) প্রতিনিধিডাকাতিবাগেরহাটের কচুয়া উপজেলার চর সোনাকুড় গ্রামে সোমবার রাতে এক বাড়িতে ডাকাতি হয়েছে। এই বাড়ির মালিক সরদার কেরামত আলী শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব। ডাকাতেরা ঘরের জানালার গ্রিল ভেঙে ঘরে ঢুকে ওই কর্মকর্তার মা ও বোনকে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে এক লাখ ৩০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ন ম খায়রুল আনাম বলেন, ‘এ ঘটনায় সুফিয়া বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন।’ বাগেরহাট প্রতিনিধিস্মারকলিপিপুলিশ ও অন্যান্য সংস্থার মতো রেশন প্রদান, বেতন বৃদ্ধি, পেনশন, গ্র্যাচুইটিসহ বিভিন্ন দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রিপরিষদ সচিব বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি বরিশাল শাখা। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় সমিতির নেতারা তাঁদের দাবিসংবলিত স্মারকলিপি জেলা প্রশাসকের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় সহসভাপতি মো. মানিক মৃধা, বিভাগীয় কমিটির সহসভাপতি খন্দকার আ. খালেক, মো. সেলিম হাওলাদার, মো. মোশারেফ হোসেন, মো. নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আ. বারেক বিশ্বাস প্রমুখ। বরিশাল অফিসজরিমানাচট্টগ্রামের মিরসরাই উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে গত সোমবার ১৪ জন প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ কুতুব জানান, খইয়াছড়া ও মায়ানী ইউনিয়নের বড়তাকিয়া-আবুতোরাব রোডে পোস্টার লাগানোর অভিযোগে ওই প্রার্থীদের প্রত্যকের কাছ থেকে দুই হাজার ৫০০ টাকা করে মোট ৩৫ হাজার টাকা আদায় করা হয়েছে। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি