একনজরে

জরিমানানির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই চেয়ারম্যান পদপ্রার্থীকে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়। ইউএনও মো. খোরশেদ আলম বলেন, চেয়ারম্যান পদপ্রার্থী হারিছ উদ্দিন ও কফিল উদ্দিনের পক্ষে মাইকিং করায় তাঁদের প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ভৈরব।তালোড়ায় রাষ্ট্রদূতবাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত অ্যালফন্স জেন অ্যান্টোনি মেরি গ্যারট্রুড হেনিকেন্স গত মঙ্গলবার সকালে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া স্বাস্থ্য সেবাকেন্দ্র পরিদর্শন করেন। তিনি কেন্দ্রের পরীক্ষাকেন্দ্র ও রোগীদের চিকিৎসাসেবা ঘুরে ঘুরে দেখেন। তাঁকে এ স্বাস্থ্য সেবাকেন্দ্রের বিভিন্ন বিষয়ে অবহিত করেন অধ্যাপক লিয়াকত আলী। এ সময় তিনি স্বাস্থ্য সেবাকেন্দ্রে দুটি ফলদ গাছের চারা রোপণ করেন। তিনি স্বাস্থ্য সেবাকেন্দ্রটি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। তাঁর সফরসঙ্গী ছিলেন তাঁর স্ত্রী মিসেস ক্রিস্টেন সিনেট স্ট্র্যারূপ, মুন্নুজান খানম, গারব্র্যান্ড ভেন ডেন কিন্ড, অধ্যাপক এ কে আজাদ খান প্রমুখ। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঅনলাইনে ফলাফলকুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচনের ফলাফল অনলাইনে পাওয়া যাবে। এ উপলক্ষে একটি ওয়েবসাইট খোলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অনলাইন পরিকল্পনাকারী মোহাম্মদ রাজিবুল ইসলাম গত মঙ্গলবার বিকেলে ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মোহাম্মদ রাজিবুল ইসলাম বলেন, ৭ জুন ভেড়ামারা উপজেলার ছয়টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউপি নির্বাচনকে সামনে রেখে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের সব তথ্য পাওয়া যাবে। নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্রে ভিডিও ধারণ করা হবে। তা-ও ওয়েবসাইটের মাধ্যমে সম্প্রচার করা হবে। নির্বাচনকেন্দ্রগুলোর ডিজিটাল ম্যাপও পাওয়া যাবে। ওয়েবসাইটটির ঠিকানা হলো: www.bheramaraupozila.com। কুষ্টিয়া অফিস