বিশেষ ব্যালটকিশোরগঞ্জের তাড়াইলের সাতটি ইউনিয়নের তিনটিতে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য বিশেষ ব্যালট ছাপিয়ে ভোট নিতে হবে। নির্বাচন কমিশনের মুদ্রিত ব্যালটে চেয়ারম্যান পদে ১০টি প্রতীক রয়েছে। কিন্তু দামিহা, তালজাঙ্গা ও জাওয়ার ইউনিয়নের প্রত্যেকটিতে ১০টির বেশি চেয়ারম্যান পদপ্রার্থী থাকায় বিশেষ ব্যালট ছাপাতে হবে। নির্বাচন সমন্বয়কারী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ‘১৫ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের দিন পর্যন্ত অপেক্ষা করব। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।’ আগামী ২ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি জরিমানাসিলেটের কানাইঘাট উপজেলায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সাত চেয়ারম্যান পদপ্রার্থীর কাছ থেকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা আদায় করেছেন। জকিগঞ্জের ইউএনও এমরান হোসেন গত সোমবার এ আদালত পরিচালনা করেন। মোবাশ্বির আলীকে চার হাজার, এখলাছুর রহমানকে আড়াই হাজার, আবদুল খালিককে দুই হাজার এবং লোকমান হোসেন, অলিউর রহমান, হারুনুর রশিদ ও নূরুল হককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, সিলেটব্যতিক্রমী কর্মসূচি‘আপনার সেবায় প্রকৃতি ও বন’—প্রতিপাদ্য নিয়ে গতকাল মঙ্গলবার পঞ্চগড় জেলা প্রশাসন শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সকালে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বরে শিক্ষার্থীদের বিনা মূল্যে গাছের চারা বিতরণ করা হয়। পরে গাছের চারা হাতে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপক্ষে সরকারি মিলনায়তনে জেলা প্রশাসক বনমালী ভৌমিকের সভাপতিত্বে আলোচনা সভায় পৌর মেয়র মো. তৌহিদুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেউদ্দিন, সহকারী বন সংরক্ষক মো. মতিউর রহমান প্রমুখ বক্তব্য দেন। পঞ্চগড় প্রতিনিধিআমসহ আটকনাটোর পুলিশের বিশেষ শাখা ও বড়াইগ্রাম থানার পুলিশ সোমবার উপজেলার তিরাইল গ্রামে অভিযান চালায়। এ সময় আমে ক্ষতিকর রসায়নিক ব্যবহার করার প্রমাণ পাওয়ায় পুলিশ নুর ব্যাপারী ও মো. সাদেক আলী নামের দুই ব্যবসায়ীকে আটক করে। নুরের বাড়ি মানিকগঞ্জে ও সাদেকের বাড়ি বড়াইগ্রামের তিরাইলে। এ সময় তাঁদের কাছে থেকে রসায়নিক মেশানো প্রায় ৪০ মণ আম জব্দ করা হয়। এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় মামলা হয়েছে। নাটোর প্রতিনিধিবরজ ভস্মীভূতরাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের আচিনঘাট গ্রামের কৃষক আবদুল মাজিদ, ইমান আলী ও আশরাফুল ইসলামের আড়াই বিঘা জমির পানের বরজ সোমবার রাতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ৩০ লাখেরও বেশি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, কেউ শত্রুতা করে এই আগুন দিয়ে থাকতে পারে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত চাষিরা থানায় মামলা করবেন বলে জানান। বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঅস্ত্র-গুলি উদ্ধারনড়াইলের কালিয়া থানার ওসি সৈয়দ কামরুজ্জামান জানান, সোমবার রাত ১১টার দিকে উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের একটি নতুন ভবনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শাটারগান ও বন্দুকের দুটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। এর আগে গত ২৬ মে রাতে গাজীরহাট চৌরাস্তা মোড়, ভোমবাগ স্লুইসগেট ও ভোমবাগ গ্রামের বটতলায় তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটে। নড়াইল প্রতিনিধিসাতজনের যাবজ্জীবনতরুণীকে ধর্ষণের দায়ে সোমবার বিকেলে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত-২-এর বিচারক ইসমাইল হোসেন সাতজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন: রইচ মোল্যা, বিধান চন্দ্র, শিশির দাস, তাইন সিকদার, সুনীল কুমার বিশ্বাস, ডেনিস দাস ও শংকর বৈদ্য। সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মুচিদা গ্রামে ২০০৮ সালের ২৮ জানুয়ারি রাতে এক তরুণী ধর্ষণের শিকার হয়। পরে তরুণীর বাবা বাদী হয়ে সদর থানায় মামলা করেন। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিরবীন্দ্র-নজরুলজয়ন্তীফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে গত সোমবার উদ্যাপিত হয়েছে রবীন্দ্র-নজরুলজয়ন্তী। সকালে বাংলা বিভাগ মিলনায়তনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ তারিক হোসেন খান। বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মেছের আলী মোল্লার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন শিলা রানী মণ্ডল, মাহমুদা ফারুক, চৈতন্য চন্দ্র দাস, রোকেয়া বিলকিস প্রমুখ। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ও নজরুলের ওপর এক ঘণ্টার তথ্যচিত্র প্রদর্শন ছাড়াও গান, আবৃত্তি ও নাচ পরিবেশন করা হয়। ফরিদপুর অফিস