বখাটের কারাদণ্ডকলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে গতকাল বুধবার নীলফামারীর সৈয়দপুরে ভ্রাম্যমাণ আদালত এক বখাটেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের আফসার আলীর ছেলে মাহবুবুল ইসলাম (২৫) সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড়ে এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করছিলেন। এ সময় সেখানে নিয়োজিত পুলিশ সার্জেন্ট ফারুক তাঁকে হাতেনাতে ধরে থানায় সোপর্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আনারকলি মাহবুব মাহবুবুুলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠিয়ে দেন। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিস্মরণসভাখ্যাতনামা শল্যচিকিৎসক গোলাম মওলা ও জয়পুরহাট আধুনিক হাসপাতালের অবেদনবিদ রেজাউল করিমের স্মরণসভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। জেলা আধুনিক হাসপাতাল মিলনায়তনে স্মরণসভার আয়োজন করে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) জয়পুরহাট জেলা শাখা। জেলা বিএমএর সভাপতি শান্তি প্রসাদ রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএমএর সাধারণ সম্পাদক ও সিভিল সার্জন মোজাম্মেল হক, জোবায়ের গালিব, নজিবুর রহমান ও শফিউল আজম প্রমুখ। জয়পুরহাট ও কালাই প্রতিনিধিসবাই জেলেফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বলেছেন, আজকাল দেশীয় মাছ খুব বেশি পাওয়া যায় না। নানা কারণে দেশের নদ-নদী মাছশূন্য হয়ে যাচ্ছে। একসময় দেশে একটি নির্দিষ্ট শ্রেণীর মানুষ জেলে ছিল। এখন সব শ্রেণীর মানুষ জেলে হয়ে গেছে। এতে মাছের ধ্বংস ডেকে আনা হয়েছে। কারণ, প্রকৃত জেলেরা জানে কোন মাছটা কখন ধরতে হবে আর কোনটা ধরা পড়লেও ছেড়ে দিতে হবে। কিন্তু সবাই জেলে হওয়ায় এ কথা না জানায় মাছ শেষ হয়ে যাচ্ছে। গতকাল বুধবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফরিদপুর অফিসমতবিনিময়রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ভোলা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। গতকাল বুধবার দুুপুর ১২টায় বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ব্যবসায়ী সমিতি, সাংবাদিক, রাজনীতিবিদ, স্বেচ্ছাসেবী সংগঠনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম জানান, রোজায় তরকারি ও মুদির মালামাল কেজিতে পাইকারি মূল্যের চেয়ে দুই টাকার বেশি হবে না। এ জন্য বাজারের প্রতিটি দোকানে পাইকারি ও খুচরা বিক্রিমূল্যের তালিকা টাঙানো থাকবে। ভোলা প্রতিনিধি নিবন্ধন বন্ধসাব-রেজিস্ট্রার না থাকায় মাদারীপুরের কালকিনি উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে ৩ জুলাই থেকে জমির দলিল নিবন্ধন বন্ধ রয়েছে। এতে দাতা-গ্রহীতারা চরমভাবে ভোগান্তির শিকার হচ্ছেন, রাজস্ব হারাচ্ছে সরকার। সাব-রেজিস্ট্রার আ. কুদ্দুস হাওলাদার ৩ জুলাই বদলি হন। এরপর রাজৈর উপজেলার সাব-রেজিস্ট্রারকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে কালকিনিতে নিযুক্ত করা হলেও তিনি এখন পর্যন্ত এখানে আসেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়াজ বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’ কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি