১০ জুয়াড়ি গ্রেপ্তারময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের বসুন্ধরা বাজার থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ সাড়ে তিন হাজার টাকাসহ গত শনিবার গভীর রাতে ১০ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মিলন মিয়া, খায়রুল ইসলাম, মিন্টু মিয়া, হাসিম উদ্দিন, রফিকুল ইসলাম, শহিদ মিয়া-১, শহিদ মিয়া-২, শাহ আলম, সিরাজুল ইসলাম ও জাহাঙ্গীর আলম। নান্দাইল থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক খন্দকার জাকির হোসেন জুয়াড়ি গ্রেপ্তার ও মামলা দায়েরের ঘটনাটি নিশ্চিত করেছেন। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ১১ দাঙ্গাবাজ গ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গত শনিবার তুচ্ছ ঘটনার জের ধরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ গতকাল রোববার ভোরে ১১ দাঙ্গাবাজকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন—মো. মোশাররফ হোসেন (২৪), মো. শামীম মিয়া (২০), মো. রেনু মিয়া (৩০), মো. ইমরান মিয়া (১৮), মো. লেজু মিয়া (২৩), মো. আওলাদ হোসেন (২৮), রবি আলী (৩৫), সুন্দর আলী (৩৩), মো. মোশব আলী (৩৮), আসিক মিয়া (২০) ও মো. আনিছ মিয়া (২১)। তাঁদের গতকাল সকালে আদালতে পাঠানো হয়েছে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিতরুণের মৃত্যুরাজশাহীর বাগমারায় সড়ক দুর্ঘটনায় এক তরুণের মৃত্যু হয়েছে। তাঁর নাম আবুল হোসেন (৩০)। তিনি উপজেলার সাইপাড়া গ্রামের বাসিন্দা। গতকাল রোববার দুপুরে আবুল হোসেন বাইসাইকেলে উপজেলার দ্বীপনগর বাজারে যাচ্ছিলেন। কামনগর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এ সময় তিনি পড়ে যান। পরে তাঁর শরীরের ওপর দিয়ে একটি ভটভটি চলে যায়। তাঁকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঅটোরিকশা লুটবগুড়ার শেরপুরে দুর্বৃত্তরা চালককে উপর্যুপরি প্রহার করে লুট করেছে সিএনজিচালিত অটোরিকশা। গত শুক্রবার রাত সাড়ে নয়টায় উপজেলার সীমাবাড়ী-ভবানীপুর সড়কের ফকির বটতলা স্থানে রোগীবেশে চারজন অজ্ঞাতনামা ব্যক্তি এ ঘটনা ঘটায়। সিএনজির চালক শ্যামল চন্দ্র (২৫) এখন বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা হাসপাতালে চিকি ৎ সাধীন। তিনি জানান, অজ্ঞাতনামা চারজনের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে। গাড়িটি উদ্ধারে জোর ত ৎ পরতা চলছে। শেরপুর (বগুড়া) প্রতিনিধিআত্মসাতের মামলামুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের পাকা ঘর ভেঙে ফেলে মালামাল বিক্রিসহ অর্থ আত্মসাতের অভিযোগে নড়াইলে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম গোলাম কবিরসহ আটজন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মামলা হয়েছে। কালিয়া উপজেলা কমান্ড ইউনিটের সাবেক কমান্ডার শাহাজান বিশ্বাস ৮ সেপ্টেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের আদালতে হাজির হওয়ার সমন জারি করেন। তবে গোলাম কবির বলেন, রেজুলেশনের মাধ্যমে সবকিছু করা হয়েছে। হয়রানির জন্য মামলাটি করা হয়েছে। নড়াইল প্রতিনিধিচক্ষুশিবিরবাগেরহাটে দুই দিনের বিনা মূল্যের চক্ষুশিবির রোববার শেষ হয়েছে। বাগেরহাট খানজাহানীয়া গণবিদ্যালয় শিবিরে ৮১১ রোগীকে চিকি ৎ সা দেওয়া হয় ও এদের মধ্যে ১৭৩ জনকে ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। ১৮ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে তাদের ঢাকার লায়ন্স চক্ষু হাসপাতালে নিয়ে বিনা মূল্যে ছানি অপারেশন করা হবে। বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন ও বাগেরহাট লায়ন্স ক্লাব এই শিবিরের আয়োজন করে। এর আগে শুক্রবার রাতে বাগেরহাট বিএমএ মিলনায়তনে লায়ন্স ক্লাব অব বাগেরহাটের ২০১১-১২ সালের কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট প্রতিনিধি