চারজনের কারাদণ্ডপঞ্চগড় শহরের ধাক্কামারা এলাকায় একটি বাড়িতে বসে মাদক সেবনের দায়ে চার ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হামিদ গত রোববার তাঁদের এ কারাদণ্ড দেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ী গ্রামের ফরহাদ হোসেন (২৮), ঝালিঙ্গীগাছ গ্রামের রবিউল হাসান (৩০), সদর উপজেলার পুরাতন পঞ্চগড়ের বাবুল হোসেন (২৫) ও গড়েরডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর আলম (২৫)। তাঁদের রোববার রাতেই জেলহাজতে পাঠানো হয়েছে। পঞ্চগড় প্রতিনিধিকর্মশালা অনুষ্ঠিতচুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে গতকাল সোমবার ‘তথ্য অধিকার’ বিষয়ে এক কর্মশালা হয়। জেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা এইড যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মল্লিক সাঈদ মাহবুব। উদ্বোধন করেন জেলা প্রশাসক ভোলানাথ দে। এইডের প্রকল্প সমন্বয়কারী আসাবুল হক এতে স্বাগত বক্তব্য দেন। আরও বক্তব্য দেন শরীফুল ইসলাম, শাহীন কাউসার, আরিফ এইচ খান, বিল্লাল হোসেন প্রমুখ। চুয়াডাঙ্গা প্রতিনিধি